KPJS
ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিঃ - এর অফিসিয়াল ওয়েবসাইট-এ আপনাকে সাগতম!

সংগঠনের ইতিহাস
সর্বপ্রথম ১২ জানুয়ারি ২০০১ ইং মাসে মাত্র ৫(পাঁচ) জন শিক্ষিত বেকার যুবকদের উদ্যোগে এলাকার আত্মকর্মসংস্থান সমস্যা সমাধান কল্পে এক আলোচনা সভা করা হয় । এলাকার মধ্যে পার্শ্ববর্তী কোন উল্লেখযোগ্য সমিতি কিংবা সংগঠন না থাকার কারণে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি ।
পরবর্তীতে ৯ ফেব্রুয়ারী ২০০১ সালে ৩৭ জন বেকার যুবকদের সমন্বয়ে ও তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে ১১ জন সদস্য কার্যকরী কমিটি ও ৩৭ জন বিশিষ্ট সাধারণ কমিটির মাধ্যমে মার্চ ২০০১ ইং সালে “ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি” গঠন করা হয় । নিজেদের মধ্যে আর্থিক পরিচালনার সুবিধার্থে এপ্রিল ২০০১ ইং সালে “অগ্রণী ব্যাংক লিমিটেড” বান্দরবান বাজার শাখায় একটি হিসাব খোলা হয় । ৬ জুন ২০০১ ইং সালে পাড়া যুবকদের নিয়ে সংগঠিত হয়ে পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলার সমবায় কার্যালয়ের নিবন্ধনের জন্য আবেদনের প্রেক্ষিতে ০১/১২/০২ তাং-১৩৫ নং নিবন্ধন মূলে “ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিঃ” এর নামে নিবন্ধন প্রাপ্ত হয়ে আত্মপ্রকাশ পায় ।

সংগঠনের নাম ও ঠিকানা
“ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিঃ”
স্থাপিত - ১৩/০৩/২০০১ ইং
নিবন্ধন সার্টিফিকেট নং – ১৩৫/বা/বান-০২
তাং – ১১/১২/০২ ইং
জেলা সমবায় অফিসারের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা।
সাং- ক্যামলং পাড়া, ৯ নং ওয়ার্ড, ২ নং কুহালং ইউনিয়ন ।
উপজেলা – বান্দরবান সদর, জেলা – বান্দরবান পার্বত্য জেলা।
সমিতির প্রতিকী/লোগো

“সবুজ বনাঞ্চলের মাঝে দণ্ডায়মান বৃক্ষ ও তারই পার্শ্বে বয়ে যাওয়া নদীর সান্ত জলধারা এবং দিবসে প্রথম প্রহরে উদয়মান রক্তিম সূর্যের আলোর প্রতিক “ চিহ্নটি ক্যামলং পাড়া যুব সমবায় সমিতির প্রতীক হিসেবে ব্যবহৃত হইবে । এই প্রতীকের সবুজ বনাঞ্চল হল “সম্প্রীতি”, দণ্ডায়মান বৃক্ষটি “নেতৃত্ব বিকাশে”, বয়ে যাওয়া শান্ত জলধারা উন্নয়ন ও উদয়মান রক্তিম সূর্যের আলো হল “উদীয়মান নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের দৃঢ় আঙ্গিকারের আশার আলো” হিসেবে এই প্রতীক চিহ্নটি বহন করিবে ।

চিত্রঃ “ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিঃ” এর অফিসিয়াল লোগো ।